বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার ও ৩০ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার ও ৩০ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়াও, একই সময়ে বিভিন্ন থানা এলাকায় ৩০ টি মামলা দায়ের করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।  

এ সময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল ফোন, ১ টি সুইচ গিয়ার চাকু ও ১ জন ভূক্তভোগীকে উদ্ধার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর