বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

বৈরী আবহাওয়ায় পেছাল ঢাকা উৎসব, থাকবেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

বৈরী আবহাওয়ায় পেছাল ঢাকা উৎসব, থাকবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তিতে প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ উদযাপনের সব পূর্ব ঘোষিত কর্মসূচি আগামী ১ আগস্টের পরিবর্তে ২৯ আগস্টে আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনসহ সৌন্দর্য বর্ধন নিয়ে প্রধানমন্ত্রী কিছু অনুশাসন দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহবের সৌন্দর্যবর্ধন নিয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ধানমন্ডি লেক নিয়ে কাজ করবে দক্ষিণ সিটি করপোরেশন আর গুলশানসহ হাতিরঝিলের দায়িত্ব দেওয়া হয়েছে রাজউককে।

ঢাকার কোথাও ময়লা আবর্জনা নিয়ে অব্যবস্থাপনা অথবা খাল পরিষ্কারসহ সৌন্দর্য বর্ধনে কোনো ঘাটতি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন প্রতিমন্ত্রী। 


বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর