বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি ‘লেদু হাসান’ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতা হত্যাসহ ৩৬ মামলার আসামি ‘লেদু হাসান’ গ্রেফতার
লেদু হাসান

রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। 

বুধবার (২৯ জুলাই) সকালে পৌনে ১০টা এ তথ্য জানায় র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। 

তিনি জানান, লেদু হাসান বিএনপি নেতা হত্যার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৩৬ টি মামলা রয়েছে। 

এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর