বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

‘জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

‘জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। - ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, এটি জাতীয় অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের নয়। জুলাই হলো জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার লড়াই। একটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই।’

তিনি বলেন, ‘জুলাইয়ে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আর তাই ২৬ এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।’

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর