মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

রাজধানীতে কলেজের দেওয়াল ধসে নিহত ২, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে কলেজের দেওয়াল ধসে নিহত ২, আহত ৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয়ে কলেজের দেওয়াল ধসে দু্ইজন নিহত হয়েছেন। একজনের নাম নাসিমা আক্তার। অপরজনের নাম জানা যায়নি। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ওসি হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখতে পান তাদের পাশে থাকা একটি ইটের দেয়াল ধস পড়লো। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে নারী গুরুতর আহত হন। দেয়ালচাপায় তারপা ভাঙে এবং মুখ থেঁতলে যায়। পরে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর