শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতীয় শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

ভারতীয় শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি 
ভারতীয় শিক্ষার্থী আসমার হাতে তার হারানো স্মার্টফোনটি তুলে দিচ্ছেন সিআইডি পুলিশের কর্মকর্তারা

বাংলাদেশে অধ্যয়নরত এক ভারতীয় নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেটি তার কাছে ফেরতও দিয়েছে। 

ওই শিক্ষার্থীর নাম আসমা খাতুন। তিনি ঢাকার গ্রিন রোডস্থ গ্রিন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত।

সোমবার (২৭ জুলাই) সিআইডি সদর দফতর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে তার ফোন তুলে দেওয়া হয়।

সিআইডি জানায়, আসমা গত ৮ জুলাই কলাবাগানের গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার ব্যবহৃত  স্মার্টফোনটি কোথাও হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান। 

পরে আসমার সহপাঠী ও বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি দ্রুত সমাধানের আশায় শিক্ষার্থীটির শিক্ষিকা শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করে সিআইডি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে সেটি উদ্ধার করা সম্ভব হয়। 

পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দফতর ঢাকার সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসমার নিকট উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান আসমা। তিনি বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর