সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গুলশানের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

গুলশানের বাসভবনে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বঙ্গভবন ছেড়ে গুলশানে যাওয়ার মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নিজের বাসভবনে পৌঁছেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে বিকেল তিনটার দিকে তিনি নিজের বাসায় উঠেছেন। 

এর আগে রোববার (২৬ জুলাই) দুপুর সোয়া ২টায় বঙ্গভবন ছাড়েন মো. সাহাবুদ্দিন। সেখান থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে তিনি রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাড়ি ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।

বঙ্গভবন ছাড়ার সময় মো. সাহাবুদ্দিনকে কঠোর নিরাপত্তায় গুলশানের বাসায় নিয়ে আসা হয়। তার আগে গত কয়েক দিন ধরেই বঙ্গভবন থেকে তার প্রয়োজনীয় ও পারিবারিক সরঞ্জাম ধাপে ধাপে গুলশানের বাসায় আনা হয়। 

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণের কথা উল্লেখ করেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়ায় ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। আজ বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

এদিকে সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর