শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। - ফাইল ছবি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে। মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেটিও যাচাই করা হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে এক মানবাধিকারবিষয়ক পরামর্শ সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। এ জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হয়নি।’

অনুষ্ঠানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি দাবি করেন, গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। একই সঙ্গে মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন-সংক্রান্ত আইন পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

গত ২৪ এপ্রিল ২০২৩ সালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর