শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০ কবি ও লেখক পেলেন এসবিএসপি সাহিত্য সম্মাননা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১২:৩৪ এএম

শেয়ার করুন:

১০ কবি ও লেখক পেলেন এসবিএসপি সাহিত্য সম্মাননা 
১০ কবি ও লেখক পেলেন এসবিএসপি সাহিত্য সম্মাননা 

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হল ১০ কবি-লেখককে। 
 
শুক্রবার (২৪ শে) জুলাই এসবিএসপির নির্বাহী সভাপতি কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের সভাপতিত্বে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য শালায় পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে সাহিত্য সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। 

স্বাগত বক্তব্য রাখেন, আহমেদ সৈয়দ শাহনুর, সভাপতি (এসবিএসপি) বিশেষ অতিথি- নাট্যকার ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসান। বিশেষ অতিথি কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ। বিশেষ অতিথি শওকত আজিজ, ভারপ্রাপ্ত আহবায়ক জাসাস ঢাকা মহানগর দক্ষিণ। 

সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ।

একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা হলেন - কবিতায় ড. হাফিজ রহমান, কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা। 

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর