শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লিগ্যাল এইড আইন সংস্কারের সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

লিগ্যাল এইড আইন সংস্কারের সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল। - ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়েছে। এর একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়। এর একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। আমরা বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি অনেক বৃদ্ধি করি, কিছু ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করি এবং এ জন্য তিন গুণ বেশি বিচারক নিয়োগ করি।’

Screenshot_2026-07-22_162023
ড. আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস

 

মামলা দায়ের হ্রাসকরণ ও সুফল সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি। শুধু এই সংস্কারের কারণেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। জি, ৬২ শতাংশ! এটি ছিল একটি পাইলট প্রকল্প। এর আরও সম্প্রসারণের বিধানও আমরা করেছিলাম।’

বর্তমান আইনমন্ত্রীর সম্পর্কে তিনি লিখেছেন, ‘বর্তমান আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান একজন দক্ষ আইনবিদ। তিনি নিশ্চয়ই এর বাস্তবায়ন করবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।’

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর