সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান 
ডিএমপি ট্রাফিকের শব্দদূষণ বিরোধী অভিযান

অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। 

মঙ্গলবার (২১ জুলাই) মানিকমিয়া এভিনিউয়ে অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তিনি এই আহ্বান জানান। 

2

আনিছুর রহমান বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’ 

অভিযানকালে তিনি বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।

3

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। 

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর