বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

থার্ড টার্মিনাল পরিচালনায় চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

থার্ড টার্মিনাল পরিচালনায় চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানিজ কোম্পানি কনসোর্টিয়ামের সঙ্গে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) দুপুরে বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের চেষ্টা চলছে। তবে তার আগে জাপানিজরা ৩১ জুলাই বিট সাবমিট করবে।  এ নিয়ে চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী তারিখ জানা যাবে।  তবে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বরে তারা উদ্বোধন করতে চান। তার আগে জাপানিজ কোম্পানির সাথে চুক্তি হবে।  তারপর উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত। 

এ সময় তিনি আরো জানান, বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় ড্রোন ওড়ানো বন্ধে সতর্কতা জরুরি। এজন্য আগে সবাইকে নিয়মগুলো দেখার পরামর্শ দেন তিনি। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর