সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সদরঘাটে ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

সদরঘাটে ট্রলার ডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে
সদরঘাটে ট্রলারডুবির পর নিখোঁজদের সন্ধানে নামে ফায়ার সার্ভিস

রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে দুই যাত্রী নিখোঁজ হন। নদীর বিভিন্ন অংশে ডুবুরি দলের সদস্যরা খোঁজাখুজির পর তাদের সন্ধান পেয়েছে।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ দুজন যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেন। 

এ ঘটনায় অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা স্টেশনে ফিরে এসেছেন।

একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর