নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ আসজাদুর রহমান মিঠু সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহিদুজ্জামান পিপিএম। বৈধ প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের চেয়ে বেশি না হওয়ায় ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর নীলক্ষেতে বৃহত্তর যশোর জেলা সমিতি ভবনে নির্বাচন কমিশন নির্বাচিতদের নাম ঘোষণা করে। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শিকদার রাশেদ কামাল; সহ-সভাপতি শারমিনা পারভীন, শেখ খায়েরুজ্জামান, মো. শহীদ লতীফ ও শেখ মোহাম্মাদ রফিকুল ইসলাম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা; যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম, জহিরুল ইসলাম, মল্লিক মো. মাহবুবুল ইসলাম ও মো. তারিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়; সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আমিরুল ইসলাম ইকবাল, ফাহাদ হোসন, এস এম মামুনুল হক ও মো. মোস্তাফিজুর রহমান; অর্থবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম; সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. সবুজ মোল্লা; দফতর সম্পাদক মো. মিরাজ হোসেন; সহ-দপ্তর সম্পাদক পুরবী আলামীন; আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শেখ মো. সোহেল; মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এস কে কায়ছার মাহমুদ; প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ; মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক রুম্মানা আফরোজ; ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শাহরিয়া সুলতানা; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. তৌফিকুজ্জামান শামীম; তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইরফান আহমেদ এবং শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক শেখ রমজান আলী রকি।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আরোজ আলী, সৈয়দ জাফরুল হাসান অপু, অ্যাডভোকেট মো. ইমদাদুল হক, সৈয়দ মুস্তাসীর হাফিজ, মো. শরীফ হোসেন বাবলু, মোল্লা আশরাফুজ্জামান লাভলু, শেখ সিরাজ উদ্দিন, শরীফ নাসির উদ্দিন, এস এম খালিদ হোসেন, মো. খায়রুজ্জামান, মো. তারিকুল ইসলাম এবং শেখ রবিউল ইসলাম পলাশ।
নির্বাচন কমিশন জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষে বৈধ প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের চেয়ে বেশি না থাকায় ৪১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
টিএই/এআরএম




