রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫ অটোরিকশাসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

পাঁচ অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
গ্রেফতার ব্যক্তিরা হলেন হানিফ কাজী (৫১) ও রশিদুল ইসলাম (২৫)। ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হানিফ কাজী (৫১) ও রশিদুল ইসলাম (২৫)।

শুক্রবার ভোরে সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ধানমন্ডি মডেল থানা সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা প্রথমে অটোরিকশার যাত্রী সেজে গন্তব্যে যেতেন। পরে চালককে বিভিন্ন অজুহাতে দোকান থেকে সিগারেট বা অন্য কোনো মালামাল আনতে পাঠিয়ে সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যেতেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিলেন।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর