শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বমঞ্চে এআই খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরলেন আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বমঞ্চে এআই খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরলেন আইসিটি মন্ত্রী
ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬’-এ অংশগ্রহণ করছেন। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। তাদের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করবেন।

বৈঠকগুলোতে তিনি ডিজিটাল রূপান্তর, এআইনির্ভর উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।

মন্ত্রণালয়ের মতে, ‘WAIC ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর ও ডিজিটালভাবে সক্ষম জাতি গঠার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তির ব্যবহারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর