বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কামরাঙ্গীরচরের জুতার কারখানায় লাগা আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের জুতার কারখানায় লাগা আগুন প্রায় ৪০ মিনিটের ব্যবধানে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন।

তিনি জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজারে থাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তারা বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান। পরে আগুনের খবর পেয়ে কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি আরও জানান, কামরাঙ্গীরচরের আচাওয়ালাঘাটের কারবালার মোড়ে থাকা টিন সেডের একটি জুতার কারখানায় আগুনটি লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

তবে কী কারণে ও কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর