মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিমানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

বিমানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এসময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ করেন তারা। 

এসময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অঞ্জা কেরস্টেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস যুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির ক্ষেত্রে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রতিনিধিরা প্রয়োজনীয় সব  ধরনের সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর