বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার ঢাকা মিডিল টাউনের রোটারিয়ানদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার ঢাকা মিডিল টাউনের রোটারিয়ানদের

‎পারস্পরিক মতবিনিময়, বন্ধন আরও সুদৃঢ় করা এবং মানবকল্যাণে সততা, সহমর্মিতা ও উৎকর্ষের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রোটারিয়ানরা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বনানী ক্লাবে রোটারি ক্লাব অব ঢাকা মিডিল টাউনের রোটারি বর্ষের (২০২৬–২০২৭) প্রথম সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

‎বক্তারা বলেন, মানবকল্যাণে কাজ করা এক অনন্য সুযোগ। সততা, সহমর্মিতা ও উৎকর্ষের সঙ্গে মানবকল্যাণে কাজ করার জন্য রোটারিয়ানরা অঙ্গীকারবদ্ধ। 


সভায় প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি কে এম জয়নুল আবেদীন। ‎অন্যান্যদের মধ্যে ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা মিডিল টাউনের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আলী খাঁন, জহুরুল ইসলাম চৌধুরী, ড. হুছনা পারভীন নূরসহ ঢাকা মিডিল টাউনের অন্যান্য নেতারা।

‎রোটারি ইন্টারন্যাশনালের নতুন বর্ষের প্রতিপাদ্য ‘ক্রিয়ে টলেস্টিং কম্পেক্ট’কে ধারণ করে এই সভা আয়োজন করা হয়।

‎রোটারি ক্লাব অব ঢাকা মিডিল টাউনের প্রেসিডেন্ট ব্যারিস্টার শাখাওয়াত হোসাইন খাঁন বলেন, এই ক্লাবের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গভীরভাবে সম্মানিত ও গর্বিত। ‘সার্ভিস অ্যাবাভ সেল্ফ’-এর আদর্শে পাঁচ বছরের গৌরবময় পথচলাকে ধারণ করে আমরা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানিয়ে আরও কার্যকর সেবামূলক কর্মকাণ্ড, দৃঢ়তর সৌহার্দ্য এবং টেকসই সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

‎এএম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর