রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সীমানা নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

সীমানা নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে বসবে ইসি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সীমানা নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত কাজ দ্রুত শেষ করতে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (৬ জুলাই) নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি আয়োজিত ফল উৎসবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এমন তথ্য জানান।  

অনুষ্ঠানে অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করে আরএফইডি'র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি আমরা গ্রহণ করছি। ইতোমধ্যে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ সংসদে এ নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশনও নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে আমাদের সিনিয়র সচিব মহোদয় ধারাবাহিকভাবে এ ব্যাপারে আপডেট করতে পারবেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করেছি, আচরণবিধি আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আচরণবিধির ওপরে কিছু অবজারভেশন যাদের যা দেওয়ার কথা ছিল সেগুলো পেয়েছি। আমরা আইনগুলো ঘেঁটে দেখেছি তার মধ্যে যদি কোনো সমন্বয় করার প্রয়োজন হয় সে নিয়ে আমরা কাজ করছি।

সীমানার প্রসঙ্গ তুলে এ কমিশনার বলেন, ডিলিমিটেশন যেটা স্থানীয় সরকার বিভাগ করে থাকেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো করে থাকেন, আমরা সেটার ব্যাপারে তাদের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে দ্রুততম সময়ে সেগুলো শেষ হয়ে যায়। 

তথা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর