রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ঢাকা মেইল

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতিকে ‘না’ বলতে হবে এবং জনগণের (হক) ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সোমবার (৬ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা এক বিন্দু পরিমাণ দুর্নীতি দেখতে চাই না। আমরা মানুষের হকগুলোকে সঠিকভাবে বুঝিয়ে দিব। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গ্রামসহ সকল প্রতিষ্ঠানকে অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে। তারা অর্ধেক কাজ করেছে অর্ধেক দুর্নীতি করেছে। এখন গ্রামে গিয়ে দেখি রাস্তাঘাট নেই। তাহলে এত টাকার জিনিস গেল কোথায়? রাস্তাঘাট নেই কেন? কোটি কোটি টাকা গেছে রাস্তাঘাটে। কিন্তু উন্নয়ন হয়নি।’

মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অনেক ক্ষতি করেছে। এখন এই ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে কাজ করতে হচ্ছে। তারা বিআরডিবিকে নিষ্ক্রিয় করে রেখেছিল যাতে সজীব না হয়। আমাদের দেশে সমবায় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে কিন্তু পাশের দেশে ঠিক উজ্জীবিত হয়েছে। ভারতের হরিয়ানায় কৃষকরা সমবায়ের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা দারিদ্র্য থেকে উঠতি চাই। শহীদ জিয়াউর রহমান তার অল্প সময়ে যুগান্তকারী পরিকল্পনা করে গেছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীর শাহে আলম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক একেএম তারেক। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপকারভোগী ও উদ্যোক্তারা।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর