শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক
তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৪ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, বিদ্যমান এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারও দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

খামেনির অন্তিম যাত্রার রাষ্ট্রীয় আয়োজনে স্পিকারের শ্রদ্ধা

তিনি বলেন, আফগানিস্তানের চলমান অর্থনৈতিক পুনর্গঠন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। গতকাল শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়ার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর