শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার আশিক টাওয়ারের খাঁজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: ঢাকা মেইল

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের খাঁজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘আগুন বিকেল ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহত নেই। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকা দোকানে আগুনের ঘটনা ঘটে।’

এর আগে তিনি জানান, তারা আশিক টাওয়ারে আগুনের ঘটনার খবর পান ১টা ৩৪ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। এরপর তারা  প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর