শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুলাইয়ে এলপিজির দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

জুলাইয়ে এলপিজির দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে বৃহস্পতিবার
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। ফাইল ছবি

চলতি জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমবে নাকি বাড়বে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন নতুন মূল্যহার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (০১ জুলাই) বিইআরসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়সংক্রান্ত কমিশনের আদেশ আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে।

এ উপলক্ষে রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে নতুন মূল্যহার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

একই সঙ্গে জুলাই মাসের জন্য নির্ধারিত এলপিজির নতুন মূল্যহার কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে সৌদি সিপির ভিত্তিতে দেশে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। ফলে নতুন ঘোষণার পরই জানা যাবে, জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারসহ বিভিন্ন আকারের এলপিজির দাম কমছে, নাকি বাড়ছে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর