বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তাজিয়া মিছিল শুরু, হোসেনি দালানে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

তাজিয়া মিছিল শুরু, হোসেনি দালানে মানুষের ঢল
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। ছবি: ঢাকা মেইল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়েছেন। সকাল ১০টায় হোসেনি দালান থেকে আনুষ্ঠানিকভাবে তাজিয়া মিছিল শুরু হয়।

আয়োজকদের তথ্যমতে, মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী কর্মসূচি।

মিছিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। আশুরা উপলক্ষে হোসেনি দালান প্রাঙ্গণ সাজানো হয়েছে কালো পতাকা, শোকবার্তা ও বিভিন্ন ধর্মীয় প্রতীক দিয়ে। আগতদের অনেককে দোয়া-মোনাজাত ও নফল ইবাদতে অংশ নিতে দেখা গেছে।

731379147_2628189614250645_6223526737886964685_n

মুসলিম বিশ্বের ইতিহাসে আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তার সঙ্গীরা। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

727613262_1034967785652834_972232847042126750_n

এদিকে আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিছিলের কারণে কয়েকটি সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এমআর/এফএ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর