শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ, এড়িয়ে চলতে হবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ, এড়িয়ে চলতে হবে যেসব সড়ক

ঢাকা মহানগরীতে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। মিছিল চলাকালে পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবারা থেকে বের হওয়া তাজিয়া মিছিলের নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিচালনার স্বার্থে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত, আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত, হোসাইনি দালান, বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত থাকবে। মিছিলটি হোসাইনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলো এড়িয়ে চলতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প রুট ব্যবহার করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর