বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিষ্ফোরণ

‎রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহতের সংবাদ পাওয়া যায়নি। 
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টা ৫০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে একটি মোটরসাইকেলে দুজন মাস্ক পরা ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
‎
‎বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মাসুম জানান, টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তার কোনো সংবাদ পাইনি।
‎
‎একেএস/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর