শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অবশেষে হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:১০ এএম

শেয়ার করুন:

অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’
হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।  মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য বহন করে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকার্যত পারস্য উপসাগরে আটকা পড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটি পরিবর্তন করে। 

জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষায় থাকতে বাধ্য হয়।

১০ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। সেখান থেকে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর