শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

‎ডিএমপির আরও এক ডিসির বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১২:২০ পিএম

শেয়ার করুন:

‎ডিএমপির আরও এক ডিসির বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।

‎রোববার (২১ জুন) ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তা হলেন- মহিউদ্দিন মাহমুদ সোহেল। তাকে মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) থেকে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

‎চিঠিতে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর