রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘প্রধানমন্ত্রীর সফর মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কে আরও গভীর হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

‘প্রধানমন্ত্রীর সফর মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কে আরও গভীর হবে’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে বলে আশা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘মালয়শিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২১ জুন ২ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ২৭ জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’ 

তিনি বলেন, ‘দেশটিতে পুনরায় বাংলাদেশি জনশক্তি রফতানির ব্যাপারে আলোচনা হবে। আসিয়ানের দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে মালয়শিয়ার প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে। মালয়শিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।’

চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক করবেন তারেক রহমান। এমন তাদের উপস্থিতিতে ঢাকা-বেইজিং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। বেইজিংয়ে ২৮ জনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক হবে বলে আশা করছে ঢাকা। সেইসঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের গ্লোবাল ইনিসিয়েটিভগুলোকে স্বাগত জানায় ঢাকা। এতে অংশ নেওয়ার বিষয়ে সফরের পরেই জানানো সম্ভব হবে।’

মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, ‘মালয়শিয়ার শ্রমবাজারে আরো শ্রমিক নেয়ার বিষয়ে এ সফরে অনুরোধ করা হবে। তবে, তাদের দেশের নিজস্ব রিভিউ শেষ হলেই, এব্যাপারে সিদ্ধান্ত আসবে। আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের নদীর পানি বন্টনও থাকবে আলোচনায়।’

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর