বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

H
প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃত যুবক এরশাদ আকন্দ

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এরশাদ আকন্দ (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে শাহবাগের একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। 

তিনি সেই ছেলেকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরে চাকরি দিতে ব্যর্থ হন। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি মামলা হয়। 

পুলিশ আরও জানায়, মামলার পরে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকা অভিযান চালিয়ে এরশাদ আকন্দকে গ্রেফতার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর