বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে স্থায়ী দূতাবাস খোলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

B
বাংলাদেশ ও আজারবাইজানের পতাকা। ফাইল ছবি

স্থায়ী দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও আজারবাইজান। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের মধ্যে ফোনে এক কথোপকথনে এ সিদ্ধান্ত নেন।


বিজ্ঞাপন


জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। 

আলাপকালে দুই দেশের মন্ত্রীই তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশে একে অপরের স্থায়ী কূটনৈতিক মিশন (দূতাবাস) খোলার বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


বিজ্ঞাপন


এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর