বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে অবৈধ দোকানপাট উচ্ছেদ ডিএসসিসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

D

রাজধানী যাত্রাবাড়ী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


4

ডিএসসিসি জানায়, যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

এছাড়া অভিযানকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

3


বিজ্ঞাপন


ডিএসসিসি আরও জানায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণে এ ধরনের উচ্ছেদ ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর