বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ড্যাপে বৈষম্য ও বাস্তবতার অসঙ্গতি, সংশোধনের দাবি রিহ্যাবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

D
রাজউক চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাব পরিচালনা পর্ষদের বৈঠক

রাজধানীর টেকসই ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

সংগঠনটির দাবি, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসঙ্গতি ও বৈষম্য রয়েছে, যা আবাসন খাতের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিহ্যাব পরিচালনা পর্ষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। 

রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বিভিন্ন সমস্যা, ড্যাপ সংশোধন এবং পরিকল্পিত নগরায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বর্তমান ড্যাপের বিভিন্ন বিধান বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমিত জমির দেশে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সিটি সেন্টারের মতো বহুতল ও আধুনিক ভবন নির্মাণের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। 

একই সঙ্গে দেশের সুষম উন্নয়নের স্বার্থে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বিজ্ঞাপন


2

তিনি আরও বলেন, রাজধানী ঢাকা থেকে জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এজন্য আবাসন ও শিল্প খাতে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া জরুরি।

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেন। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাজউক চেয়ারম্যান ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।

এসময় ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’ 

তিনি আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ডা এন জোহা, গোলাম কিবরিয়া মজুমদার, প্রফেসর ফারুক আহমদ, জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম ও এমদাদুল হোসেন সোহেলসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর