বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

গণভবনের সামনে যুবলীগের মিছিল, সীমানা নিয়ে দুই ওসির ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

গণভবনের সামনে যুবলীগের মিছিল, ঘটনাস্থল নিয়ে দুই ওসির ভিন্ন বক্তব্য

রাজধানীতে গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে কোন থানার আওতাভুক্ত এলাকায় বিক্ষোভ হয়েছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার ওসি। দুই ওসির দাবি, তাদের থানার মধ্যে মিছিল করেনি যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কাউকে আটক করার খবরও পাওয়া যায়নি।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে যুবলীগের ৪০-৫০ জন নেতাকর্মী প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে বিক্ষোভ শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ করে। এক থেকে দুই মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, ‘আমাদের থানা এলাকায় কোন মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কোনো আটক হয়নি।’

‎শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। তবে, এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।’

‎একেএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর