বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

মহাখালীতে ককটেল ফাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় তিন জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তারা মিছিল করে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান।


বিজ্ঞাপন


মাহমুদুর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে, তারা আওয়ামী লীগের কর্মী। বাকিদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি’র সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী জড়ো হন। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন সদস্য এতে যোগ দেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী মিছিল করেছেন। তারা ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর