মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

নির্বাচন সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন এনআইডি ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

নির্বাচন সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন এনআইডি ডিজি

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও এর অপব্যবহার রোধ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কানাডা যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা। সাত দিনের এই সফরে তার সঙ্গে থাকবেন এনআইডির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন।
 
মঙ্গলবার (১৬ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যে সংস্থাটির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীন অফিস আদেশ জারি করেছেন।
 
এতে উল্লেখ করা হয়েছে, এনআইডি মহাপরিচালকের সঙ্গে যাবেন সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন। তারা আগামী ৭ সেপ্টেম্বর ত্যাগ করে ফিরবেন ১৩ সেপ্টেম্বর। দেশটির ওটোয়াতে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রেসপন্সিবল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইলেকশনস শীর্ষক কনফারেন্সে তারা যোগ দেবেন। ইউএনডিপি-নির্বাচন কমিশনের বিএএলএলওটি প্রকল্প থেকে এই সফরের সব ব্যয় বহন করা হবে।
 
গত ৪ মে এনআইডি ডিজি হিসেবে যোগদানের পর এএইচএম আনোয়ার পাশা প্রথম কোনো বিদেশ সফরে যাচ্ছেন।
 
এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর