মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

এআই দিয়ে ভুয়া মামলা সাজিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

Arrested
- প্রতীকী ছবি

রাজধানীতে এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা সাজিয়ে অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তাদের নাম জানা যায়নি। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির মিডিয়া বিভাগ। 


বিজ্ঞাপন


তারা জানিয়েছে, রাজধানীর ৩৩টি পয়েন্টে চালু হওয়া ট্রাফিক সিগনাল এআই ক্যামেরা বসানোয় আইন অমান্য করলে অটো মামলা হচ্ছে। বিষয়টি নিয়ে একটি চক্র প্রতারণায় নেমেছে। তারা বিভিন্ন যানবাহনের চালক ও মালিকের কাছে ভুয়া মামলার নোটিশ তুলে ধরে কল করছে। এতে অনেকে ভয় পেয়ে মীমাংসার জন্য তাদের টাকা পয়সাও দিচ্ছে। এমন এক চক্রের তিন সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। 

একজন ভুক্তভোগী বিষয়টি নিয়ে জানালে বিষয়টি তদন্তে নামে সিআইডি। এরপর সত্যতা পেয়ে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর