মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

শ্রমিকদের অবরোধে মহাখালী-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

শ্রমিকদের অবরোধে মহাখালী-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ
শ্রমিকদের অবরোধের ফলে মহাখালী-তেজগাঁও সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত।

বকেয়া বেতনসহ নানা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের অবস্থানের ফলে ওই রুটের দুই পাশের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি।


বিজ্ঞাপন


তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, বকেয়া বেতনসহ নানা দাবিতে শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতেও চাপ বেড়ে যায়।

আন্দোলনরত শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির টাকা এবং নোটিশ পে-বিলসহ বিভিন্ন পাওনার দ্রুত পরিশোধের দাবি জানান। যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর