সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

রাজধানীতে মুক্তিপণের টাকাসহ অপহৃত উদ্ধার, গ্রেফতার ৬ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

H
ফাইল ছবি

রাজধানীতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, রোবাবার রাত আড়াইটার দিকে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম বাবু (৩০), সজিব মিয়া (২৯), ময়নুদ্দিন (৪০) ও মহিউদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা অপহৃতের শিকার আজিবুর রহমান (৫০) ও অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

এছাড়া শনিবার রিপন নামে এক ভুক্তভোগী উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণা ও আত্মসাতের মামলা করেন। পরে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর হোসাইন সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার এবং মোবাইল, ল্যাপটপসহ আরও আনুমানিক মূল্য ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।  

অন্যদিকে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে জামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর