নির্বাচনের কাজে প্রযুক্তি ব্যবহার আরও সুচারুভাবে করতে পাইথন প্রোগ্রামিং ও ডাটা অ্যানালাইটিকস কোর্স করতে মালেশিয়ায় গিয়েছে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতোমধ্যে ইসির উপ-সচিব জি এম শাহাতাব উদ্দিন এ সংক্রান্ত চিঠি জারি করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিমকে দেশটিতে পাঠাচ্ছে কমিশন। তারা পাঁচদিনের পাইথন প্রোগ্রামিং ও ডাটা অ্যানালাইটিকস কোর্স করবেন।
‘ডেভেলপমেন্ট অব অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম, ইলেকটোরাল অ্যাপস অ্যান্ড আপগ্রেডেশন অব ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মালয়েশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। আজ সোমবার ১৫ জুন থেকে ২১ জুন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এমএইচএইচ/এফএ




