রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

কাইল্লা পলাশকে গুলি, গ্রেফতার বাইকার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

Palash
কাইল্লা পলাশকে গুলি করার সিসিটিভি ফুটেজ। ইনসেটে কাইল্লা পলাশ

‎রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির ঘটনায় হাতিরঝিল থানা-পুলিশের হাতে গ্রেফতার বাইক চালক মো. ইমাম হোসেনকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ বলছে, কাইল্লা পলাশকে গুলি করার পর সন্ত্রাসীকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করেন চালক ইমাম।

‎তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান কাইল্লা পলাশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলির পর শুটারকে পালাতে সহায়তার বিষয়টি শনাক্ত করা হয়েছে।

‎এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শনিবার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, ‘ইমামকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে রিমান্ড আবেদন করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

‎এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ইমাম কাইল্লা পলাশকে গুলি করা শুটারকে মোটরসাইকেলে করে পালাতে সহায়তা করেছে।

তিনি আরও জানান, গুলির পর যে মোটরসাইকেলে করে শুটার পালিয়েছে, সেটির চালক ছিল ইমাম। ইতোমধ্যে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর