শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

পর্যাপ্ত না ঘুমিয়ে গাড়ি চালালেই ব্যবস্থা: এডিসি রুবেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

R
উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে বক্তব্য দিচ্ছেন এডিসি রুবেল হক

পর্যান্ত না ঘুমিয়ে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক। 

তিনি বলেন, ‘পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ছাড়া কোনো চালকের গাড়ি চালানো উচিত নয়। ক্লান্ত ও ঘুমঘুম অবস্থায় স্টিয়ারিং ধরলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ফলে পর্যাপ্ত না ঘুমিয়ে গাড়ি চালালে আইনানুগ উপায়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 


বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) রাজধানীর উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে এসব কথা বলেন এডিসি রুবেল।

তিনি বলেন, ‘একজন চালকের দায়িত্ব শুধু গাড়ি চালানো নয়, বরং যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিত করাও তার নৈতিক দায়িত্ব। তাই দীর্ঘ সময় টানা ড্রাইভিং ও পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, মোবাইল ফোন ব্যবহার এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।’

অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরেন এবং চালকদের স্বাস্থ্য ও নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর