সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীর শপিংমল-দোকান খোলার নতুন সময় বেঁধে দিল ডিএসসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:২৮ এএম

শেয়ার করুন:

রাজধানীর শপিংমল-দোকান খোলার নতুন সময় বেঁধে দিল ডিএসসিসি
- ফাইল ছবি

রাজধানীর সব শপিংমল, মার্কেট ও দোকান খোলার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।

শুক্রবার (১২ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাগণের সুবিধার্থে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উল্লেখিত নির্দেশনা প্রতিপালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করেছিল সরকার।

পরে গত ঈদুল আজহা উপলক্ষ্যে কয়েকদিন সেই নির্দেশনা শিথিল করা হলেও গত ১ জুন থেকে পুনর্বহাল করা হয়েছিল।

এএম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর