রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) উত্তরা সেক্টর ৪, ৬, ৮ ও ১০ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএনসিসি জানিয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এএম/এমআই




