দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পান স্থানীয়রা।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কম্পন অনুভূত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান। সেই ঘটনায়ও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এআর




