রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন— মেরিনা আক্তার (২২), জয়নাল আবেদিন (৩২), আমিরুল ইসলাম জুয়েল (৩৫), রবিউল ইসলাম (৪৫), মাহবুব আলম মানিক (৩৮), নজরুল ইসলাম (৪৭), এম নাজমুল হক (৬০), ছোটন (৩২), নুর হোসেন (৫৫), আল আমিন (৩৫), আলমাছ গাজী (৪৫), আব্বাস খান (৪৪) ও শান্ত।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এএস




