বাংলাদেশ কোস্ট গার্ডকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস।
বুধবার (১০ মে) দূতাবাসের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ কোস্ট গার্ডকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে পূর্ণ ৮০টি মেডিকেল ফার্স্ট রেসপন্ডার ব্যাগ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সিপিআর প্রশিক্ষণের জন্য ছয়টি ম্যানিকিন হস্তান্তর করেছে।
এসব সরঞ্জাম কোস্ট গার্ড সদস্যদের সমুদ্রে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং আরও বেশি মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে বলে জানায় মার্কিন দূতাবাস।
এসএইচ/এএইচ




