বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

সারাদেশে ৪০ দিনে গ্রেফতার ১৮৩২৮, অবৈধ অস্ত্রধারী ৩৩১
সারাদেশে পুলিশের অভিযানে ১৮ হাজার ৩২৮ জন গ্রেফতার। ছবি: সংগৃহীত

সারাদেশে পুলিশের অভিযানে ১৮ হাজার ৩২৮ জন গ্রেফতার হয়েছে। তাদেরকে গত ১ মে শুরু হওয়া চলমান বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ জুন) রাতে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


পুলিশ সদর দফতর জানিয়েছে, সারাদেশে বিভিন্ন কর্মসূচির নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি/মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর