বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে সন্ত্রাসী আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবী এলাকার মহিলা কলেজের সামনের সড়কে সন্ত্রাসীদের গুলিতে হৃদয় ওরফে গণ্ডার (২৫) নামে আরেক সন্ত্রাসী আহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পল্লবীর মিরপুর সেকশন ১২ এর ই ব্লকের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পল্লবী থানা। 

পুলিশ জানায়, প্রথমে গন্ডারকে গুলি করা হয়। পরে সন্ত্রাসীরা তার সহযোগী আব্দুল্লাহকে তুলে নিয়ে যায়। তবে সেই আব্দুল্লাহর এখন পর্যন্ত খোঁজ মেলেনি। সন্ত্রাসীদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলির ঘটনা ঘটে বলে এলাকাবাসী মনে করছে। 


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, এই গুলির ঘটনায় রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) ও তার সহযোগীরা জড়িত। সেই সঙ্গে এ গুলির ঘটনায় সরাসরি অংশ নেয় রাব্বি ওরফে গালকাটা রাব্বির অপর সহযোগী আকাশ ওরফে টান আকাশ (৩০), পারভেজ ওরফে রেপার পারভেজ (২৪) ও আলামিন (২৫)। এ ঘটনার খবর পেয়ে পল্লবী থানা পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করলেও অন্যদের ধরতে পারেনি। 

দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাতে একা পেয়ে হৃদয় ওরফে গন্ডাকে রাব্বি গ্রুপের লোকজন গুলি করে। তাদের টার্গেট ছিল তাকে হত্যা করা।   
 
এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর